সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড। তবে এ সুযোগ গ্রহণে আগ্রহ দেখাননি অধিকাংশ শিক্ষার্থী। মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন যোগ্য শিক্ষার্থীর মধ্যে আবেদন করেছেন মাত্র ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। অর্থাৎ প্রায় ৬৩ শতাংশ শিক্ষার্থী আবেদন করেননি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
অকৃতকার্যদের মধ্যে এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। তাদের বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
গত ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের বিষয়ভিত্তিক পরীক্ষার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৫৯৩টি।
শিক্ষাবিদদের মতে, বিশেষ পরীক্ষার উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হলেও বিপুলসংখ্যক শিক্ষার্থীর আবেদন না করার কারণ অনুসন্ধান করা জরুরি। বিশেষ করে উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে অনিশ্চয়তা, পারিবারিক ও আর্থিক পরিস্থিতি শিক্ষার্থীদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
এদিকে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের সময়সীমা নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, পরীক্ষার ফল প্রকাশের সময়ের সঙ্গে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রমের সময়সূচিতে সমন্বয়ের অভাব রয়েছে।
শিক্ষাবিদ ড. মোজাম্মেল হক চৌধুরী মনে করেন, শুধু দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশ করলেই হবে না। উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ইংরেজি পরীক্ষার মাধ্যমে বিশেষ পরীক্ষা শুরু হবে। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইসিটি পরীক্ষা। ১৫ ডিসেম্বরের মধ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন