নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। এ ঘটনায় দ্রুত তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইজেনকট অভিযোগ করেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ড দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি তৈরি করেছে। তার ভাষ্য, নেতানিয়াহুর আর সরকারপ্রধানের পদে থাকা উচিত নয়।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর দপ্তরের প্রধান ইদো নর্ডেন আরব দল ইউনাইটেড আরব লিস্টের (রাআম) কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই দলটির তিন সদস্যের বাড়িতে অভিযান চালায়। ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। তবে পরবর্তী তদন্তে অভিযোগের পক্ষে তথ্য না পাওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে নজরদারি চালানোর অনুমতি চেয়েছিল দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেই আবেদন নাকচ করে দেয়।
এসব অভিযোগের বিষয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন আইজেনকট। অন্যদিকে তার বক্তব্যকে উসকানিমূলক বলে মন্তব্য করেছে নেতানিয়াহুর দল লিকুদ।
এদিকে সরকার গঠন নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হলেও এখনো কোনো পক্ষই প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে পারেনি। ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন