দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে আরও দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন জয় শাহ। দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় ২০২৮ সাল পর্যন্ত সংস্থাটির নেতৃত্ব দেবেন তিনি।
৩৮ বছর বয়সী জয় শাহ এই পদের একমাত্র প্রার্থী ছিলেন। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির পরিচালকদের সভায় তার নাম প্রস্তাব করা হয়।
দায়িত্ব পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে জয় শাহ বলেন, বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তিনি। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে খেলাটির জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন।
২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। তখন সংস্থাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার রেকর্ড গড়েন তিনি।
এদিকে আইসিসির সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ২০৩১ সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নয় দলের বর্তমান কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের বাছাইপর্বের টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে সুপার সিক্স পদ্ধতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন