রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

news-image

বিনোদন প্রতিবেদক : জন্মদিনের আগাম শুভেচ্ছা হিসেবে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার দিয়েছে চ্যানেল আই। বিশেষ এই উপহার তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’। অনুষ্ঠানটির আয়োজনেই শিল্পীর হাতে ব্যতিক্রমী এই উপহার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন রুনা লায়লা।
অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর।
দীর্ঘ সংগীতজীবনে বাংলা চলচ্চিত্রের অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের বাইরেও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারার সংগীতে রয়েছে তার উল্লেখযোগ্য অবদান।
‘রুনা মহল’ অনুষ্ঠানে শিল্পীর জীবনের নানা অজানা গল্প ও স্মৃতির কথা উঠে আসবে। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান। প্রযোজনায় রয়েছেন অনন্যা রুমা।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা