বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ওয়াহিদ-উজ-জামানকে এ নিয়োগ দেওয়া হয়েছে। অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক না রাখার শর্তে তিনি দায়িত্ব পালন করবেন।
যোগদানের দিন থেকে এক বছরের জন্য তাকে বিটিআরসির কমিশনার (ব্যবস্থাপনা ও প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে বর্তমান চেয়ারম্যান এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময় বাতিলের কথা জানানো হয়েছে।
জনস্বার্থে জারি করা দুটি আদেশই অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর