নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। তিনি তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু আইজেনকটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান।
নেতানিয়াহুর মতে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকারের বিকল্প নেই। বিশেষ করে ইরানের হুমকি মোকাবিলায় এমন সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই দুই পক্ষের আলোচনায় বসা উচিত। গত বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর ঐক্য সরকার গঠনের বিষয়ে তার আগ্রহ আরও বেড়েছে বলেও জানান তিনি।
তবে নেতানিয়াহুর আহ্বানের কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাখ্যান করেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। তার অভিযোগ, নির্বাচনে পরাজয়ের বিষয়টি বুঝতে পেরেই নেতানিয়াহু নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছেন। চলমান রাজনৈতিক আলোচনার মধ্যে এমন আহ্বানকে তিনি কৌশল হিসেবে দেখছেন।
সরকার গঠন নিয়ে জটিল সমীকরণ
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের নেসেটে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকটের চারদলীয় জোটের আসনসংখ্যা ৪৮। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।
গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। তার পক্ষে ৬৭ জন আইনপ্রণেতা সমর্থন জানিয়েছেন। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন।
সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে নতুন সরকারে আরব নেতৃত্বাধীন দলগুলোকে সরাসরি অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
আইজেনকটের পরিকল্পনা অনুযায়ী, তার জোটের ৪৮ জন সদস্য নেতানিয়াহুর ৪৬ সমর্থকের বিপক্ষে অবস্থান নেবেন। অন্যদিকে আরব ও কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর ২৬ জন সদস্য ভোটদানে বিরত থাকতে পারেন। এতে সংখ্যালঘু সরকার গঠনের পথ তৈরি হতে পারে।
তবে এমন সরকার গঠিত হলে ইসরায়েলের জন্য বিপর্যয় নেমে আসবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।
ঐক্য সরকার নিয়ে মতবিরোধ
নেতানিয়াহু তার প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে মধ্যপন্থী ও ডানপন্থী ইহুদি দলগুলোকে রাখতে চান। তবে আরব দলগুলোকে বাইরে রাখার পক্ষে তিনি। তার মিত্রদের পক্ষ থেকে আরব নেতৃত্বাধীন দলগুলোর নির্বাচনী সাফল্য নিয়ে কারচুপির অভিযোগ তোলা হলেও এর পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।
অন্যদিকে আইজেনকট জানিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়নিজম পার্টির সঙ্গে কাজ করতে তার আপত্তি নেই, যদি ঐক্যের প্রতিশ্রুতি আন্তরিক হয়। তবে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের সরকারে অন্তর্ভুক্ত না করার শর্ত দিয়েছেন তিনি।
এদিকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে এ পদে রয়েছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ আমির ওহানা। তার বিপরীতে বিরোধী দল সাবেক সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে প্রার্থী করেছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা