গোপালগঞ্জের এসপি বদলি, নতুন দায়িত্বে প্রত্যুষ
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
রোববার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এতে প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি এবং মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, একই দিন গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভ করেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনাও ঘটে। পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।











