১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। শুরুতে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।
সভায় টার্মিনাল চালুর আগে ইমিগ্রেশন বুথ প্রস্তুত, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক কার্যক্রম এবং প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী আরও জানান, দীর্ঘদিনের প্রস্তুতির ফলে টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে। বাকি কাজগুলো পরিকল্পনা অনুযায়ী শেষ করা গেলে নির্ধারিত তারিখে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা সম্ভব হবে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে চালুর প্রস্তুতিও চলবে।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর, বিমানবন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ

বাবাকে দেশে ফিরতে দেয়নি হাসিনা: ইশরাক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৬৭৪