হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটকে হত্যার অভিযোগে দুই বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন এক যুবক। অথচ যে নারীকে হত্যার দায়ে তিনি জেল খেটেছেন, সাত বছর পর সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সম্প্রতি আইনজীবীদের অনুসন্ধানে তার সন্ধান মেলে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ ওই নারীর নাম মঞ্জু। ২০১৯ সালের ৩ জুলাই কর্ণাটকের মান্ডিয়া জেলার পান্ডবপুরা এলাকা থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের সিদ্ধান্তের বাইরে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে বাড়ি ছেড়েছিলেন মঞ্জু।
বাড়ি ছাড়ার আগে একটি বাসস্ট্যান্ডে রাজেশ নামে এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন ধার নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। পরে মঞ্জু ফিরে না আসায় তার বাবা নাগারাজু থানায় নিখোঁজের অভিযোগ করেন।
তদন্তে রাজেশের ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ তার খোঁজ নেয়। ২০২১ সালের আগস্টে দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাজেশের বিরুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয়। অভিযোগ ছিল, মঞ্জুকে হত্যা করে তার মরদেহ কাবেরী নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তবে কোনো মরদেহ উদ্ধার ছাড়াই সাক্ষীদের বক্তব্য ও কথিত স্বীকারোক্তির ভিত্তিতে তৎকালীন তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দেন। পরে গ্রেপ্তার হন রাজেশ। প্রায় আড়াই বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন এই যুবক।
সম্প্রতি রাজেশের আইনজীবীরা নিজ উদ্যোগে অনুসন্ধান চালিয়ে মান্ডিয়া জেলার নাগামঙ্গলা এলাকার কাছে মঞ্জুর সন্ধান পান। পরে পুলিশ তাকে উদ্ধার করে একটি নারী আশ্রয়কেন্দ্রে রাখে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জু রাজেশকে নির্দোষ বলে উল্লেখ করেন। তিনি জানান, নিখোঁজ হওয়ার পর তাকে হত্যার অভিযোগে মামলা হয়েছে, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না।
ঘটনাটি সামনে আসার পর তদন্তে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মান্ডিয়ার পুলিশ সুপার শোভারানি। সাবেক তদন্ত কর্মকর্তার ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল

বাবাকে দেশে ফিরতে দেয়নি হাসিনা: ইশরাক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৬৭৪