আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর আদাবর এলাকা থেকে যুবদল নেতা সজীব আহমেদ রানাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ।
তিনি জানান, সন্ধ্যায় ডিবির একটি দল সজীব রানাকে হেফাজতে নেয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি এই কর্মকর্তা।
এদিকে ডিবির একটি সূত্রের দাবি, আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।











