কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কৃষকদের জন্য চালু হতে যাচ্ছে কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে বছরে প্রায় আড়াই হাজার টাকার কৃষি সহায়তার পাশাপাশি মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষিবিষয়ক প্রয়োজনীয় তথ্য পাবেন কৃষকেরা। পর্যায়ক্রমে আগামী সাড়ে চার বছরের মধ্যে দেশের সব কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রবি মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কৃষক কার্ডের মাধ্যমে বীজ, সার ও কীটনাশক কেনার পাশাপাশি কৃষিযন্ত্র সংগ্রহ ও ঋণ গ্রহণের সুবিধা পাবেন কৃষকেরা। এছাড়া মোবাইলে আবহাওয়ার আগাম বার্তা পাঠানো হবে। ফলে বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষকেরা জমিতে সার প্রয়োগ, পরিচর্যা ও শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন।
তিনি আরও জানান, চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ কৃষককে কার্ডের আওতায় আনতে জরিপ চলছে। এ কর্মসূচির পাইলট প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে। প্রকৃত কৃষকদের শনাক্ত করতে একটি সমন্বিত ডেটাবেজ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের ২০০ কৃষকের মধ্যে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক কেজি বীজের পাশাপাশি ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কৃষকদের সমস্যা ও প্রয়োজন জানতে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
কিশোরগঞ্জের কৃষি ও মৎস্যসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি পনির, হাওরের ধান, মাছ ও সবজি সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগ নিতে বলেন। বিশেষ করে সবজি সংরক্ষণে শেড ও কোল্ড স্টোরেজ নির্মাণের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশনা দেন।
এ ছাড়া প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা, প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করা এবং খেলাধুলার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল উদ্বোধন করেন। পরে মডেল থানায় শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রকল্প উদ্বোধন এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নিমগাছের চারা রোপণ করেন।
বিকেলে জেলা বিএনপির আয়োজনে একটি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। পরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন।

এ জাতীয় আরও খবর

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল

বাবাকে দেশে ফিরতে দেয়নি হাসিনা: ইশরাক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৬৭৪