চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর

news-image

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তের প্রয়োজনে জাহাঙ্গীর আলমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশের বিশেষায়িত ইউনিট। তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে রিমান্ডসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী। পাঁচলাইশ থানায় মামলা দায়েরের পর তাকে আটক করা হয়।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এছাড়া পুলিশের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য দলটির নেতাদের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে দুটি বার্তা পাওয়া গেছে। বার্তাগুলোতে ডিসেম্বরের মধ্যে দলটিকে পুনর্বাসনের উদ্যোগ এবং ওই মাসে সবাইকে মাঠে নামার বিষয়ে উল্লেখ ছিল বলে জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার প্রাথমিক অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। এ সময় তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি পুলিশ সদরদপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চান আসিফ

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

গোপালগঞ্জের এসপি বদলি, নতুন দায়িত্বে প্রত্যুষ

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী