বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১ টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত।

তিনি জানান,রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আমাদের পুলিশের একাধিক টিম এই ঘটনায় কাজ করছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশায় অবস্থান করছিল।

এদিকে অটোরিকশার ভেতর থেকে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

নিজের মাঠে ৬৪ বছর পর ফ্রান্সকে হারাল ইতালি

টানা ১২তম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

‘দেসপাসিতো’ গানের দেশে নজরকাড়া মাহি

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ