,

নবীনগরে ১৫ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ ইউনিয়নের মানুষ

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোনাঘাট থেকে শ্যামগ্রাম হয়ে মাঝিয়ারা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েকটি সেতুর সংযোগস্থলও ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছেন যাত্রীরা। চরম দুর্ভোগ পোহাচ্ছেন নবীনগরের পশ্চিমাঞ্চলের অন্তত পাঁচটি ইউনিয়নের বাসিন্দা।

নবীনগর থেকে বাঞ্ছারামপুরের কড়ইকান্দি ফেরিঘাট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ এ সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, রসুল্লাবাদ চেয়ারম্যানের কার্যালয়ের উত্তর-পূর্ব পাশের সেতু, বানিয়াচং গোরস্তানের উত্তর পাশের সেতু এবং মাঝিয়ারা বাজারে প্রবেশের সেতুর সংযোগস্থল সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। এসব স্থানে যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

রসুল্লাবাদ এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, “আমি সিজারের রোগী। চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। কিন্তু রাস্তার খারাপ অবস্থার কারণে অনেক সময় নিয়মিত চেকআপ করানো সম্ভব হয় না।”

শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”

নবীনগর উপজেলা প্রকৌশলী বলেন, “সড়কটির বেশির ভাগ অংশের অবস্থা খারাপ। সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।”

গত ১৯ সেপ্টেম্বর পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ও নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাঞ্ছারামপুর অংশের উদ্বোধন করেন। প্রায় ১ হাজার ১৩৫ কোটি টাকার বৃহত্তর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পের পাশাপাশি কোনাঘাট থেকে শ্যামগ্রাম পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সড়কটি সংস্কার করবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দেবে।

এ জাতীয় আরও খবর

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১০০ টাকার নিচে মিলছে না যেসব সবজি

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর

নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবকে কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর নোটিশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ