,

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

news-image

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় রাশেদ আমিন নামে আরও এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় একটি মাইক্রোবাসে করে আসা একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা থেকে বাঁচতে কাওসার ও রাশেদ ব্রিজের নিচে পানিতে ঝাঁপ দিয়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। পরে হামলাকারীরা ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত কাওসার হাওলাদার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে একটি মাইক্রোবাসসহ আটক করেছে পুলিশ।বরিশাল জেলা পুলিশ সুপার মো এ. জেড. এম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় শনিবার বিকেলে উজিরপুর থানায় এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১০০ টাকার নিচে মিলছে না যেসব সবজি

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর

নবীনগরে ১৫ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ ইউনিয়নের মানুষ

নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবকে কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর নোটিশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ