,

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

news-image

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘আশিকি ২’ সিনেমার গানগুলো এখনো শ্রোতাদের মনে জায়গা করে আছে। এর মধ্যে অন্যতম ‘সুন রাহা হ্যায় না তু’। শ্রদ্ধা কাপুরের ঠোঁটে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তবে গানটি রেকর্ড করার সময় একটি বিষয় মাথায় রেখে তাকে আবারও গাইতে হয়েছিল। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই গায়িকা।

বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, প্রথমবার নিজের মতো করে গানটি গেয়েছিলেন তিনি। গানে নিজের গায়কির নানা দিকও তুলে ধরেছিলেন। পরে পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাটের কাছ থেকে ফোন পান তিনি। তারা জানান, সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি তখনো গান শেখেনি, সে একেবারেই নতুন। তাই গানটি আরেকবার সহজভাবে গাওয়ার অনুরোধ করেন তারা।

পরিচালক ও প্রযোজকের অনুরোধের কারণও বুঝতে পেরেছিলেন শ্রেয়া। সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি তখন কোনো পেশাদার গায়িকা নয়। সে একটি ক্লাব বা বারে গান গাইতে গিয়ে আদিত্য রায় কাপুরের অভিনীত চরিত্রের নজরে আসে। পরে ধীরে ধীরে গায়িকা হয়ে ওঠে সে। তাই চরিত্রটির শুরুর দিকের গায়কির সঙ্গে মানিয়ে গানটি গাওয়া জরুরি ছিল। শ্রেয়া বলেন, “আমি প্রথমে নিজের ব্যাখ্যা ও গায়কির ধরন অনুযায়ী ‘সুন রাহা হ্যায় না তু’ গেয়েছিলাম। এরপর মোহিত সুরি ও মুকেশজি আমাকে ফোন করেন। তারা বলেন, ‘মেয়েটি এখনো গান শেখেনি। সে একেবারেই নতুন। তাই তুমি একবার শুনে দেখো। ইচ্ছা হলে আবার গেয়ে দিতে পারো।’ আমি রাজি হয়ে যাই।”

শ্রেয়া আরও জানান, সিনেমার গল্প ও চরিত্রটি সম্পর্কে জানার পর তিনি গানটি নতুন করে সহজভাবে গেয়েছিলেন। প্রথমবার রেকর্ডিংয়ের সময় পরিচালক স্টুডিওতে ছিলেন না। পরে চরিত্রটির বয়স, গানের দক্ষতা ও গল্পের প্রেক্ষাপট বুঝে তিনি উপলব্ধি করেন, কেন গানটির পরিবেশনা বদলানো প্রয়োজন ছিল।

কনসার্টে গানটি গাওয়ার সময় অবশ্য তিনি নিজের পরিণত ও পরিশীলিত গায়কির ধরন ব্যবহার করেন। কিন্তু সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি তখনো শেখার পর্যায়ে থাকায় কণ্ঠে সরলতা রাখা জরুরি ছিল। শ্রেয়ার মতে, কোনো সিনেমার গান গাওয়ার সময় চরিত্রটি কে, তার বয়স কত এবং গানের দক্ষতা কেমন—এসব বিষয় বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ।

 

এ জাতীয় আরও খবর

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১০০ টাকার নিচে মিলছে না যেসব সবজি

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর

নবীনগরে ১৫ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ ইউনিয়নের মানুষ

নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবকে কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর নোটিশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ