,

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির রুহীর সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানির সময় কারাগার থেকে রুহিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুর থানার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রুহিকে আটক করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় বিক্ষোভ চলছিল। ওই সময় জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ ঘটনাটি দেখছিলেন। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়।

মোশতাক আহমেদ রুহী নেত্রকোনা-১ আসন থেকে ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এর আগে আনন্দমোহন কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

‘ছাত্রদলে ছাত্র নেই’ মন্তব্যের জবাব দিলেন নাছির