,

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

news-image

অনলাইন ডেস্ক : আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে আবারও পালিয়ে গেছেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজির করার পর কার্যক্রম শেষে তাকে হাজতখানায় নেওয়ার পথে তিনি পালিয়ে যান।

শরিফুলের বয়স ২৮ বছর। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা। খিলগাঁও থানায় কিশোর জিসান হোসেন হত্যা মামলার আসামি তিনি।

২০২৫ সালের ১৯ জুন একই হত্যা মামলায় শরিফুলকে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছিল। সেদিন আদালতের কার্যক্রম শেষে তাকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশ সদস্যকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

ওই ঘটনার পর সেদিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে আনা হয়।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পর সাক্ষী উপস্থিত না থাকায় কার্যক্রম শেষ হয়ে যায়। এরপর ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম তাকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় কৌশলে তিনি ফের পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, কোতোয়ালি থানার মামলায় হাজতি আসামি শরিফুল হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে গেছেন। সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

‘ছাত্রদলে ছাত্র নেই’ মন্তব্যের জবাব দিলেন নাছির