ঢাকার আকাশে আজ মেঘের আনাগোনা
অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কম এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।











