,

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

news-image

নিজস্ব প্রতিবেদক : শরীফ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
‘মার্চ ফর ইনসাফ’ নামে এ কর্মসূচি আগামী ৭ অক্টোবর তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে দেশের সর্বদক্ষিণের টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
সভায় জানানো হয়, ৩৬ দিনের এই কর্মসূচিতে বিভিন্ন এলাকায় পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে সংগঠনটির দাবিগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২১ অক্টোবর পদযাত্রাটি উত্তরবঙ্গ থেকে ঢাকায় প্রবেশ করে শাহবাগের শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করবে। এরপর দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা অব্যাহত রাখবে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা বলেন, ‘মার্চ ফর ইনসাফ’-এর মূল দাবির মধ্যে রয়েছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন।
তিনি জানান, শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ অক্টোবর তেঁতুলিয়া থেকে কর্মসূচির সূচনা হবে। ৩৬ দিনের পদযাত্রায় এসব দাবির পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
কর্মসূচির নিরাপত্তা নিয়ে ফাতেমা তাসনিম জুমা বলেন, জনগণই তাদের কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা বিশ্বাস করেন। দলীয় পরিচয়ের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ ন্যায়বিচারের দাবিতে এই কর্মসূচিতে যুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ

রাবিতে হামলার ঘটনায় গ্রেপ্তারে বিকেল ৪টা পর্যন্ত সময়