ধর্মের জিকির তুলে নারীকে আটকে রাখা নয়: শেখ হাসিনা

আন্তর্জাতিক নারী দিবস-২০১৪ উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলাআন্তর্জাতিক নারী দিবস-২০১৪ উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা শেষে জয়িতা স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলাধর্মের জিকির তুলে নারীদের ঘরে আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যাঁরা নারীবিদ্বেষী অপপ্রচার করেন, তাঁরা কেন ভুলে যান রাসুলুল্লাহর (সা.)-এর হাত ধরে প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী আর কেউ নন, একজন নারী, হজরত বিবি খাদিজা। তাঁরা কেন ভুলে যান বিবি খাদিজা নিজে তাঁর ব্যবসা পরিচালনা করতেন। হজরত বিবি আয়েশা (রা.) নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।’
আন্তর্জাতিক নারী দিবস-২০১৪ উপলক্ষে আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য  ‘অগ্রগতির মূল কথা, নারী-পুরুষ সমতা’।

বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীকে গৃহবন্দী করে রাখার জন্য ধর্মের অপব্যাখ্যা ও নারীবিদ্বেষী অপপ্রচার বন্ধে রাজনৈতিক প্রতিরোধের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের নারীরা যখন দেশের অর্থনৈতিক উন্নয়নে, রাজনৈতিক ক্ষমতায়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে, তখন দেখা গেছে একটি মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীবিদ্বেষী অপপ্রচার করে নারীদের গৃহবন্দী করে রাখতে চায়। শিক্ষা ও জীবিকার অধিকার থেকে নারীদের বঞ্চিত করতে চায়।’
পবিত্র কোরআন শরিফ ও হাদিসের কোন জায়গায় নারীকে গৃহবন্দী করে রাখার নির্দেশ দেওয়া আছে জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ইসলাম ধর্মই নারীর সম্মান নিশ্চিত করেছে; শিক্ষা ও সম্পত্তিতে নারীর অধিকারের স্বীকৃতি দিয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ন্যায্য অধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমতাভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটি সমতাভিত্তিক বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার করি। এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে নারীর ন্যায্য অধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত হবে।’
সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম ও ইউএন উইম্যান বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার এতে বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী