,

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। ২০২৩ সালের তথ্য বলছে, বাংলাদেশে গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর।
একই বছরে ভারতে মানুষের গড় আয়ু ছিল ৭১ বছর। আর পাকিস্তানে এই হার ছিল ৬৮ দশমিক ২ বছর। অন্যদিকে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
তবে গড় আয়ু বেশি হলেই যে মানুষ দীর্ঘ সময় সুস্থ অবস্থায় জীবনযাপন করছেন, এমন নয়। মোট আয়ুর তুলনায় সুস্থভাবে কাটানো বছরের সংখ্যা এখনো কম বলে জানিয়েছে ডব্লিউএইচও।
জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি গত শুক্রবার তাদের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে। এতে দেখা যায়, করোনা মহামারির ধাক্কা সামলে বিশ্বে গড় আয়ু আবার মহামারির আগের অবস্থার কাছাকাছি পৌঁছেছে।
২০২৩ সালে বিশ্বে গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছর। ২০১৯ সালে মহামারির আগে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। তবে করোনার ব্যাপক প্রভাবে ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু উল্লেখযোগ্যভাবে কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে গিয়েছিল।
ডব্লিউএইচওর ডেটা বিভাগের প্রধান অ্যালাঁ ল্যাব্রিক বলেন, মানুষের গড় আয়ু বাড়া জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে সামনে বড় চ্যালেঞ্জ হলো শুধু আয়ু বাড়ানো নয়, দীর্ঘ সময় মানুষকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি