,

হরমুজ প্রণালি খুলে দেওয়াই ইরানের আলোচনার প্রধান লক্ষ্য

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সেখানে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানিয়েছেন।
বাঘাই বলেন, বর্তমানে আলোচনার মূল বিষয় হরমুজ প্রণালিকে ঘিরেই। এই জলপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে একটি কার্যকর সমাধানে পৌঁছানো ইরানের প্রধান অগ্রাধিকার।
তবে সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। আলোচনায় সাম্প্রতিক কয়েক মাসে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা এবং সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে বাধা বা লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে ইরানের উদ্বেগ রয়েছে বলে জানান বাঘাই।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারকেও গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেছে তেহরান। বাঘাইয়ের ভাষায়, আলোচনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।
ইরানি এই কর্মকর্তা জানান, ওয়াশিংটন এখনো পরমাণু ইস্যুকে আলোচনার অন্যতম প্রধান বিষয় হিসেবে দেখছে। বিপরীতে তেহরানের তাৎক্ষণিক অগ্রাধিকার হরমুজ প্রণালি পুনরায় চালু করা।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এর নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও