,

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে সরাসরি নিজের পদত্যাগপত্র হস্তান্তরের মাধ্যমে সংসদ সদস্য পদের সমাপ্তি ঘটান তিনি।

সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ভাঙচুর ও ধ্বংসযজ্ঞে এমপি মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদ ছাড়ার কঠোর নির্দেশ দেন।

এই একই ঘটনার জের ধরে বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির হাইকমান্ড। পাশাপাশি বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকর্মীকে একযোগে বহিষ্কার করা হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী