সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে জাতীয় সংসদের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একপর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রটির মূল স্থাপনাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই অপ্রীতিকর ঘটনায় সংরক্ষিত আসনের এমপি মিষ্টির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। যদিও পরবর্তীতে তিনি নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন।











