রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু রুমিন ফারহানার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তার দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তিনি তার দাদা-দাদির কবর করেন। রুমিন ফারহানার দাদা-দাদি এ গ্রামের বাসিন্দা ছিলেন।

নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় যুবদলের সাবেক নেতা আলী হোসেন। রুমিন ফারহানা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক হাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই আসনে বিএনপির জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি খেজুরগাছ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। রুমিন ফারহানা এ সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেন।

এ সময় রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “১৭ বছর আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম করেছি। এলাকাবাসীর একটাই দাবি ছিল, জোট(প্রার্থী) দেবেন না। কিন্তু সেই আকুতি গ্রাহ্য করা হয়নি। মানুষ ভোটের মাধ্যমেই এর জবাব দেবে।”

তিনি আরও বলেন, “আমি আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করলাম। এলাকার মানুষের দোয়া চাই, তাদের সমর্থন চাই।”

স্থানীয়দের একাংশের মতে, রুমিন ফারহানা এলাকায় সক্রিয় থাকলেও দলীয় সিদ্ধান্তের কারণে তিনি মনোনয়ন পাননি। তবে তার স্বতন্ত্র প্রার্থিতা আসনের রাজনৈতিক সমীকরণ জটিল করে তুলতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করার পর রুমিন ফারহানা প্রথমে দলত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এবার আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ায় আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছে।

এদিকে, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বরের মধ্যে রুমিন ফারহানার পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বান্দরবানে বন্যার্ত ১৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা