রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আবুধাবীতে অনুষ্ঠিত আইপিএল নিলামে এবার মোস্তাফিজুর রহমানকে ঘিরে দলগুলোর ছিল বেশ আগ্রহ। মূল লড়াইটা হয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। শেষপর্যন্ত বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মোস্তাফিজের ভিত্তিমূল ছিল২ কোটি রুপি।

নিলামের শুরু থেকে মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য বিড শুরু করে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে বাংলার দলটি। মাঝমাখে দিল্লি তাকে দলে নেওয়ার বিডে প্রবেশ করেছিল। তবে দাম ৪ কোটির ওপরে উঠতেই সরে যায় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর লড়াই জমে ওঠে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত কলকাতা বাংলাদেশের এই তারকাপেসারকে রেকর্ড দামে দলে ভিড়িয়েছে।

আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার গত মৌসুমে জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল