,

সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লংঘন

bbariaউপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ হওয়ার পর নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার খুলে ফেলার নিয়ম থাকলেও এখনো সদর উপজেলার বিভিন্নস্থানে শোভা পাচ্ছে প্রার্থীদের ছবি সম্বলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও রঙিন পোস্টার। এতে নির্বাচনী আচরণবিধি লংঘিত হচ্ছে।

গত রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করে অনেক প্রার্থীর সমর্থকরা রাতের বেলা তাদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন খুলে ফেলেন। তবে গতকাল সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অনেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার ও রঙিন পোস্টার দেখা গেছে।

এছাড়া নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান, বাসা-বাড়ির দেয়াল, মার্কেটের দেয়াল, টিনের বেড়ার মধ্যে পোস্টার লাগানো নিষেধ থাকলেও প্রার্থীদের পোস্টারে সয়লাব হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়ির দেয়াল। এসব পোস্টার তুলে এসব বাসা- বাড়ির, দেয়াল নতুন করে রঙ দিতে বাসা-বাড়ির মালিকদের প্রচুর টাকা গুনতে হবে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ড. আশরাফুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রার্থীদেরকে বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুন খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা আচরণবিধি লংঘন করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর