স্কাউটিং বিষয়ক লেখনীর জন্য পুরস্কৃত হয়েছেন সাংবাদিক আল আমীন শাহীন

1510585_699637070056389_932977315_n[1]~~স্কাউটিং বিষয়ে লেখনীর জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি, নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীনকে পুরস্কৃত করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস। জেলা স্কাউট আয়োজিত তৃতীয় কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক আল আমীন শাহীনকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময়ে জাতীয় স্কাউটস এর উপ কমিশনার শরীফ আহমেদ কামাল এলটি সহ জেলা প্রশাসনের উর্ধ্ধতন কর্মকর্তা, জেলা স্কাউটস এর কর্মকর্তা স্কাউটারসহ কাব স্কাউটরা উপস্থিত ছিলেন। উল্লেখ, সাংবাদিক আল আমীন শাহীন ৮০ দশক থেকে স্কাউটিং এর সঙ্গে সম্পৃক্ত। ব্রাহ্মণবাড়িয়া তিতাস মুক্ত স্কাউট দলের কাব স্কাউট পরে লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়েল একাডেমীর স্কাউটার হিসেবে তিনি এ আন্দোলনে সম্পৃক্ত আছেন। বিভিন্ন সময়ে স্কাউটিং বিষয়ে তার লেখা জাতীয় ও স্থানীয় ভাবে বিভিন্ন প্রকাশনা ও মাধ্যমে প্রকাশিত হয়েছে। লেখার মাধ্যমে স্কাউটিং আন্দোলনে অণুপ্রেরণায় অবদান স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ