,

বিয়ে করেছেন তাহসান

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন মেকওভার আর্টিস্ট। গতকাল গণমাধ্যমকে ঘটনা নিশ্চিত করেছেন তাহসান।

রোজা আহমেদ যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে সেখানেই রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান শুরু করেছেন।

এক দশকেরও বেশি সময় ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ের কনে সাজান রোজা। অনেকে তার কাছে মেকওভার শিখে ক্যারিয়ার গড়েছেন।

তাহসান খান বিনোদন অঙ্গনে কণ্ঠশিল্পী, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে শুরু হয় তার সঙ্গীতযাত্রা। প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তিনি বিয়ে করেন মিথিলাকে। ২০১৭ সালের ৪ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই দিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড