,

নবীনগরে মোবাইল চুরির অপবাধ সইতে না পেরে যুবকের আত্ম*হত্যা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে আবুল কালাম (৩৫) নামে এক যুবকের গলায় ফাঁ*স দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২২ ডিসেম্বর) বিটঘর মধ্যপাড়া নয়ন সরকারের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে৷ নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।  জানাযায়, আবুল কালাম দীর্ঘ দিন ধরে বিটঘর মধ্য পাড়া মৃত রূপ মোল্লা’র বাড়িতে ভাড়া থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন৷ সে অলি মিয়ার বাড়িতে কাজ করতে গেলে সেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে মোবাইল চুরির। এই অপবাদে জালাল মিয়ার বাড়িতে তাকে হাত পা বেঁধে মারধর করে প্রায় ২৪ ঘন্টা বেঁধে রাখে। সকালে খবর পাই সে গলায় ফাঁ*স দিয়ে আত্মহত্যা করেছে।চুরির অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। ওয়ার্ড মেম্বার খোকন মিয়া বলেন, আবুল কালাম আমার বাড়ির পাশের একটি বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতেন। গতকাল শুনেছি মোবাইল চুরির অপবাদ দেয়া হয় তার বিরুদ্ধে, অপবাদ সহ্য করতে না পেরে গলায় ফাঁ*স দিয়ে সে আত্মহত্যা করেছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড