,

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, তারপরই চোখে জল

news-image

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে আয়োজিত কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের শতবর্ষ উদযাপনে গিয়েছিলেন বলিউডের অভিনেত্রী রেখা। অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে জড়িয়ে ধরেন রেখা। এরপরই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক একসময় বলিউডে আলোড়ন তুলেছিল। বিয়ের পরও অমিতাভের সঙ্গে রেখার প্রেমের সম্পর্ক নিয়ে বিতর্ক হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।

যে কারণে অনুষ্ঠানে অগস্ত্য নন্দাকে জড়িয়ে ধরার সেই মুহূর্তের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও নানা রকম মন্তব্য করেছে। যাদের অধিকাংশের প্রশ্ন, ‘তাহলে কি এখনও অমিতাভকে ভুলতে পারেননি রেখা?’

ঐতিহাসিক এই অনুষ্ঠানে রেখাকে রাজ কাপুরের একটি পোস্টারের দিকে আবেগভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। পোস্টারটি দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এসময় অভিনেত্রীর চোখে জলে ভিজে ওঠে।

পিভিআর ইনক্স এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালে রাজ কাপুরের জনপ্রিয় সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে, যার মধ্যে আওয়ারা, শ্রী ৪২০ এবং মেরা নাম জোকার উল্লেখযোগ্য।

তিন দিনের এই আয়োজন ভারতের ৪০টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বলিউডের বড় বড় তারকারাও অংশ নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড