সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের সিনেমায় আইটেম গানে নুসরাত

news-image

অনলাইন ডেস্ক : ২০১৮ সালে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন টালিউডের নায়িকা নুসরাত জাহান। এরপর তাদের আর একসঙ্গে দেয়া যায়নি। আবারও শাকিব খানের ছবিতে দেখা যাবে নুসরাতকে। তবে এবার তিনি শুধু থাকবেন আইটেম গানে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার। নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালনায় যেখানে ঢালিউড সুপারস্টারের বিপরীতে দ্বিতীয়বার জুটি বাঁধছেন টলিউডের ইধিকা পাল। ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন। দ্বিতীয় লটের শুটিং হবে ডিসেম্বরে। এই সিনেমার আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে। মুম্বাইয়ে গানটির শুটিংও সেরে ফেলেছেন তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য নুসরাত নিজেই জানিয়েছেন গণমাধ্যমে। তিনি বলেন, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি।’

এদিকে কয়েকদিন আগেই শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’র দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। আগামী বছরের ঈদুল ফিতরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশের সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত ‘দরদ’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। যেখানে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন বলিউডের সোনাল চৌহান।

 

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন