সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীপন্হী আলোচিত চিকিৎসক নেতা আবু সাঈদ ৫ দিনের রিমান্ডে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবশালী আওয়ামীপন্থি চিকিৎসক নেতা আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপি এই আদেশ দেন।
ডা. আবু সাঈদ বিএমএ’র সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে আছেন৷ আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবু সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এরই প্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (২৭ অক্টোবর) দুপুরে আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে গ্রেফতার করে র‍্যাব-৯ এর সদস্যরা। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট