সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

জ্যাকাতেকাস প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তা রদ্রিগো রেইস সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ২৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

শনিবার জ্যাকাতেকাস ও কেন্দ্রীয় রাজ্য আগুয়াসকালিয়েন্তেসকে সংযুক্তকারী একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ভুট্টাবোঝাই একটি কন্টেইনার ট্রাক থেকে পড়ে গিয়ে বাসটিকে উল্টে দেয়। এর ফলে বাসের যাত্রীরা হতাহত হন।

বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত প্রদেশের তেপিক শহর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজে যাচ্ছিল।

রেইস আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রমের জন্য সেনাবাহিনী, জাতীয় গার্ড এবং সিভিল প্রোটেকশন বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ