শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমের প্রথম ক্লাসিকোয় রিয়ালের জালে ৪ গোল বার্সার

news-image

স্পোর্টস ডেস্ক : বলা হয়ে থাকে, সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষের জন্য অনেক সময়। মানে হলো- আগে গোল করে ব্যবধান বাড়িয়ে নিলেও রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ থেকে জয় নেওয়া অত সহজ নয় প্রতিপক্ষের জন্য। যেমন, বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে গিয়েও ৫-২ ব্যবধানে জিতেছিল রিয়াল। এভাবে কামব্যাক করার হাজারো গল্প আছে রিয়ালের।

কিন্তু শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা গেল উল্টো চিত্র। এ যেন রিয়ালের জন্যই অনেক সময় হয়ে দাঁড়ালো; সময় যেন শেষই হচ্ছে না। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় একের পর এক গোল হজম করেই যাচ্ছিল রিয়াল। শেষ পর্যন্ত স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে বার্সা।

শনিবার রাতে সবগুলো গোলই ম্যাচের দ্বিতীয়ার্ধে করে বার্সা। ৬৫ বছর পর এল ক্লাসিকোর অ্যাওয়ে ম্যাচের এক অর্ধে ৪ গোল হলো। এর আগে ১৯৫৯ সালে এক অর্ধে ৪ গোল করেছিল বার্সাই। ওই ম্যাচও হয়েছিল বার্নাব্যুতে এবং গোলও হয়েছিল দ্বিতীয়ার্ধে।

ম্যাচের প্রথমার্ধে সাজানো গোছানো খেলাই খেলেছিল রিয়াল। দুইবার বার্সার খুঁজেও বের করেছিলেন প্রথমবার ক্লাসিকো খেলতে নামা কিলিয়ান এমবাপে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বার্সার অফসাইড ফাঁদে দুটি গোলই বাতিল হয়ে যায় ফরাসি তারকার। প্রথমার্ধে মোট পাঁচবার অফসাইডের ফাঁদে পড়েন এমবাপে।

ম্যাচের ২১ মিনিটে দারুণ এক সুযোগ মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

৫৪ মিনিটে প্রথম গোল হজমের বার্নাব্যুতে রিয়ালের সময় লম্বা হতে থাকে। বার্সার তরুণ তারকা মার্ক কাসাদাওয়ের পাসে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ৩ মিনিট পর দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের সমর্থকদের স্তব্ধ করে দেন পোল্যান্ড ফরোয়ার্ড। এতে ২-০ তে এগিয়ে যায় বার্সা।

৭৭ মিনিটে লামিন ইয়ামাল ও ৮৪ মিনিটে রিয়ালের কফিনে সর্বশেষ পেরেক ঠুকে দেন রাফিনহা।

এর আগে টানা ৪ ক্লাসিকোয় জিতেছিল রিয়াল। কিন্তু এবার বার্সার কাছে বিধ্বস্ত হলো কার্লো আনচেলত্তির দল। বার্নাব্যুতে শনিবার রাত স্মরণীয় হয়ে থাকবে বার্সার কোচ হানসি ফ্লিকের। প্রথম ক্লাসিকোয় দলকে দুর্দান্ত জয় এনে দিলেন এই জার্মান কোচ।

১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান