৩ সেকেন্ডে লাল কার্ড দেখলেন ব্রাজিল তারকা

news-image

স্পোর্টস ডেস্ক : পেশাদার ফুটবলে দেখা গেল দ্রুততম সময়ে আরও একটি লাল কার্ড। খেলার শুরুর মাত্র ৩ সেকেন্ডে লাল কার্ড দেখলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। প্রতিপক্ষের খেলোয়াড়ের ঘাড়ের নিচে কনুই দিয়ে আঘাত করে ম্যাচ থেকে বহিষ্কার হন স্ট্রাইকার রাফা সিলভা।

শনিবার এই ঘ্টনা ঘটেছে পেশাদার ক্লাব প্রতিযোগিতা ব্রাজিলিয়ান সিরিআ-তে। এই ম্যাচে অ্যাথলেটিকো প্যারানায়েনসের বিপক্ষে ক্রুজেইরোর হযে খেলতে নেমেছিলেন সিলভা।

শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়ে শেষ পর্যন্ত ৩-০ গোলে হারে ক্রুজেইরো।

সিলভা আঘাত করেন অ্যাথলেটিকোর কাইগ রোচাকে। ম্যাচ শুরুর পরপরই রোচা চ্যালেঞ্জ জানাতে গিয়ে ফাউল করেন সিলভা। এতে ৩২ বছর বয়সী ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি রদ্রিগো হোস পেরেইরা ডি লিমা।

লাতিন আমেরিকার সেরা ক্লাব প্রতিযোগিতা কোপ লিবার্তোদোরসে সরাসরি কোয়ালিফাই করতে লড়াই করছে ক্রজেইরো। অন্যদিকে রিলেগেশনের শঙ্কায় থাকা অ্যাথলেটিকোকে এই জয় কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

এই ম্যাচে বেশকিছু তারকাকে বিশ্রামে রেখেছিল ক্রুজেইরো। আগামী সপ্তাহে আর্জেন্টিনার ক্লাব লানাসের বিপক্ষে কোপা সুদামেরিকানা টুর্নামেন্টের ফিরতি লেগকে সামনে রেখে এই সিদ্ধন্ত নিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। এর আগে প্রথম লেগে লানাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ক্রজেইরো।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান