সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারো ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

জামায়াতে ইসলামি ঢাকা মহানগর উত্তরের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে ভোট গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামির প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, গত ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনের ভোট প্রদান করেন।

পুরুষ ও নারী রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রবীণ মো. আব্দুর রব। তাকে সহায়তা করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

১৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে রুকনরা পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বক্সে ফেলেন। জামায়াতের সকল ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, রুকনদের দেওয়া ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদের জন্য আকাঙ্ক্ষী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।

মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৪-২০০৫ সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষ করে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত রমনা আমির, ২০১২-২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বৈঠক

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর সুষ্ঠু বিচারের জন্য যোগাযোগ রাখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তামিলনাড়ুতে প্রথম নির্বাচনে থালাপতি বিজয়ের চমক

ইউনূস সরকারের কাজের বৈধতা চ্যালেঞ্জ করে নতুন রিট

ভবানীপুরে মমতা-শুভেন্দুর তীব্র প্রতিদ্বন্দ্বিতা

উত্তর-পূর্বাঞ্চলে সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বার্তা সামাজিক মাধ্যমে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

পুলিশের শার্ট আগের রকম, প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

মমতার বাড়ির সামনে বিজেপি কর্মীদের উৎসবমুখর জয়শ্রীরাম ধ্বনি