,

নিষিদ্ধ ছাত্রলীগকে যে উপদেশ দিলেন চমক

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রথম থেকেই তাদের পাশে ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বের সরব থাকেন এ অভিনেত্রী।

বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। সম্প্রতি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণসহ নানা ধরনের অপরাধে জড়িত থাকায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন চমক। যেখানে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে উপদেশ দিয়েছেন।

থাক সোনারা মন খারাপ করো না উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘দিলাম বন্ধ করে কু*লীগের একমাত্র বিচরণের জায়গা ফেসবুক কমেন্ট সেকশন। এখন ওরা কই ঘেউ ঘেউ করবে, থাক সোনারা মন খারাপ করো না। প্রেসক্রিপশন দিচ্ছি তোমাদেরকে একটা।’

এরপর তিনি লিখেছেন, ‘এখন তোমরা ডায়াজেপাম ৫ মিলিগ্রাম খেয়ে ঘুম দাও, আর জপতে থাকো “আপনা টাইম আয়েগা “। সেডিল ৫ মিলিগ্রাম ১+ ০+১ প্রতিদিন খাবে যতক্ষণ না তাদের আপা ফিরে আসে।’

শেষে চমকের ভাষ্য, ‘আরও চেক-আপের জন্য অনুগ্রহ করে মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন যদি রোগীরা বিভ্রান্ত হন বা তাদের অবস্থান এবং ক্ষমতাকে হ্যালুসিনেট করেন। তবুও, যদি রোগীরা সুস্থ না হয় অনুগ্রহ করে যেকোনো পশুচিকিত্সকের সাথে পরামর্শ নিতে পারে, তাদের সম্ভবত পাগল কুকুরের ভ্যাকসিন প্রয়োজন।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড