,

তিন বছর পর ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ

news-image

বিনোদন ডেস্ক : আসছে কাজল আরেফিন অমি নির্মিত নতুন ওয়েব কনটেন্ট ‘হাউ সুইট’। এটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ওয়েব ফিল্মটিতে জুটি বেঁধে অভিনয় করবেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

বুধবার ওয়েব ফিল্মটি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন অমি। সাংবাদিকদের অমি বলেন, ‘গল্পটা এখন সিক্রেট থাকুক। যেদিন এটা রিলিজ পাবে তখনই দেখেন।’

২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে তৈরি হয়েছিল ওয়েব ফিল্ম ‘ট্রল’। এতে জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের মধ্য দিয়ে যুক্ত হলেন অপূর্ব ও ফারিণ।

জানা গেছে, আগামী নভেম্বরে শুরু হবে ‘হাউ সুইট’র শ্যুটিং। ঢাকা, বরিশাল এবং দেশের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন জায়গায় শ্যুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। সিনেমাটিতে থাকবে একটি রোমান্টিক ও একটি আইটেম গান।

জানা গেছে, রোম্যান্টিক এই ওয়েব কনটেন্টটি গামী বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড