শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার : পররাষ্ট্র উপ‌দেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার। একইস‌ঙ্গে রো‌হিঙ্গা প্রত্যাবাস‌নে বেইজিংয়ের আরও সক্রিয় ভূমিকা চায় ঢাকা।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-চায়না রিলেশানস : অ্যা ফিউচার আউটলুক` শীর্ষক এক সে‌মিনা‌রে দেওয়া বক্ত‌ব্যে এ কথা ব‌লেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলা‌দেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের পক্ষ থেকে আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা ক‌রে বাংলাদেশ।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ব‌লেন, ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতো অব্যাহত থাকবে। বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। ক‌রোনা মহামা‌রি কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা বাংলাদেশ ছেড়ে যাননি।

অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত ক‌রেন রাষ্ট্রদূত।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান