সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে পূজার প্যান্ডেলে ভিন্নভাবে দেখা মিলল পরীমণির!

news-image

বিনোদন ডেস্ক : পূজার উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে বিভিন্ন আয়োজনে নিজেদের প্রাণের এই উৎসব বরণ করে নিচ্ছেন তারা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও উৎসবমুখর পরিবেশে হয় শারদীয় দুর্গোৎসব।

দেশটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যায় বেশি হওয়াতে সেখানে পূজা ঘিরে নেওয়া হয় নানা উদ্যোগ, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারও পর্যটক।

তবে পশ্চিমবঙ্গে এবারের দুর্গোৎসবে ভিন্নভাবে দেখা মিলল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির উপস্থিতির। তবে না, বাস্তবে নয়! সেখানকার কয়েকটি মণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে ওপার বাংলায় এই নায়িকার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার।

বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’ কলকাতার বিভিন্ন মণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে খুব খুশি হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথাও।

দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমায় পরী মণিকে দেখা যাবে ‌‌‘লাবণ্য’ চরিত্রে। যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টলিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। পূজার পর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ