সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত  ২০২৪-২০২৫  শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবু শ্রী হরিলাল রায়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সভাপতি এ.বি.এম. মোমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শামসুজ্জামান কানন ও মাহবুব মিয়া। এছাড়া আরও বক্তব্য রাখেন কলেজের কলেজের উপাধ্যক্ষ আসমা বানু,শিক্ষক প্রতিনিধি ফরিদ উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম মামুন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন যারা পড়াশুনা করছ তোমরা আমাদের আগামী দিনের দেশের ভবিষ্যত। জাতি গঠনে পড়াশুনার বিকল্প নেই। কেউ যেন নেশা পথে অগ্রসর না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ শিক্ষক প্রভাষক মাসুম হোসেন। অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্হতা  কামনায় দোয়া পরিচালনা করা হয়। এরপর নবীন ছাত্রদের পক্ষ থেকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সহ অন্যান্য  সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ  যে দীর্ঘদিন পরে কলেজে নবীন বরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট