নারীর মামলায় দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান ও মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী একজন নারী বাদী হয়ে আদালতে মামলা করেন। সেই মামলায় দুজনকেই সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে গত ৩ অক্টোবর এ আদেশ দেওয়া হয়। রোববার (৬ অক্টোবর) সাময়িক বরখাস্তের আদেশ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামানের বিরুদ্ধে মোছা. নাজনীন নাহার খানম রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন ২০২২ সালের ১৬ নভেম্বর। যা বর্তমানে ক্রিমিনাল কেস নং-২৩১/২০২৩-এ রূপান্তরিত হয়ে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান আদালতে হাজির হয়ে জামিন পান। আহসানুজ্জামানকে বি.এস.আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানের বিরুদ্ধে মোছা. নাজনীন নাহার খানম রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন ২০২২ সালের ১৬ নভেম্বর। যা বর্তমানে ক্রিমিনাল কেস নং-২৩১/২০২৩-এ রুপান্তরিত হয়ে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

মামলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খান আদালতে হাজির হয়ে জামিন পান। আহসান খানকে বি.এস.আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান