শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টুইটারে সিরিয়ায় প্রকাশ্যে হাত কাটার দৃশ্য

 

image_79733_0আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় চুরির অপরাধে জনসমক্ষে এক ব্যক্তির হাত কাটার সরাসরি দৃশ্য মাইক্রো ব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছে দেশটির কট্টরপন্থি মুসলিম গ্র“প। ধারণা করা হচ্ছে কিছুদিন আগে সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পোর কাছাকাছি মাসকানাহ শহরে এই ঘটনাটি ঘটে।  
 
ওই গ্র“পটি হাত কাটার এই বিভৎস দৃশ্য টুইটারে পোস্ট করেই ক্ষান্ত হয়নি। সেই সঙ্গে এর লাইভ আপডেটও দিয়েছে। পরে এই টুইট অন্যান্য বেশ কয়েকটি দেশের জিহাদি সামাজিক মিডয়াতেও আবার নতুন করে টুইট করা হয়।
 
জানা গেছে, কট্টরপন্থি ওই মুসলিম গ্র“টির নাম ‘ইসলামিস্ট স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)। টুইটে তারা করে, অভিযুক্ত ওই মানুষটি একজন চোর। তাকে কিভাবে পাপের শাস্তি দেয়া যায়। এ ব্যপারে পরে অন্যান্য জিহাদি অ্যাকাউন্টগুলো থেকে এর জন্য তার হাত কেটে নেয়ার আহ্বান জানানো হয়। পরে সত্যি সত্যি ওই ব্যক্তিটির জনসমক্ষে হাত কেটে নেয়া হয়।
 
তাদের পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায়, চোখ বাঁধা ব্যক্তিটিকে অনেকটা সামরিক পোশাক পড়া এক ব্যক্তি চেপে ধরে রেখেছে। তাদের পাশে একই রকম পোশাক পড়া দুই ব্যক্তি একটি টেবিলে লম্বা কাঠ দিয়ে অভিযুক্ত ব্যক্তির হাত চেপে ধরেছে। আর সামনে লম্বা তলোয়ার হাতে দাঁড়িয়ে আরেকজন। আরেকটি ছবিতে তলোয়ারের কোপে লোকটির হাত বিচ্ছিন্ন হতে দেখা যায়। ছবিতে সামরিক পোশাক পড়া প্রত্যেকের কাছেই আগ্নেয়াস্ত্র দেখা গেছে।
 
পরে এ নিয়ে টুইটারে ব্যাপক সমালোচনা আসতে থাকলে কিছুক্ষণ পর ওই টুইট মুছে ফেলা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা