সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : মারা গেছেন জনপ্রিয় কৌতুক ঘরনার অভিনেতা আলাউদ্দিন লাল। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। পোস্টে তিনি লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাউদ্দিন লাল নানা ইন্তেকাল করেছেন সবাই উনার আত্মার মাগফেরাত কামনা করবেন।’

এদিকে শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায় হঠাৎ অসুস্থ হলে এ অভিনেতার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছি যে তিনি মারা গেছেন।

আলাউদ্দিন লাল ২০০৮ সাল থেকে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। বিভিন্ন ধারাবাহিক নাটক ও একক নাটকে অভিনয় করেছেন এবং তার অভিনয় ক্ষমতার জন্য প্রশংসিত হয়েছেন।

তিনি কৌতুক এবং সিরিয়াস উভয় ধরনের চরিত্রে দক্ষতার সাথে অভিনয় করেন। তার অভিনয়ের স্টাইল এবং সংলাপ বলার ধরন আলাদা এবং দর্শকদের মধ্যে জনপ্রিয়। তার ক্যারিয়ারে তিনি বিভিন্ন পুরস্কারও অর্জন করেছেন। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি