সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তায় মেহেদী রাঙানো হাত বাঁধা যুবতীর মরদেহ উদ্ধার

news-image

লালমনিরহাট প্রতিনিধি : হাতে মেহেদি রাঙানো। সেখানে অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রিয় কাউকে উদ্দেশ্য করে কিছু লেখা। লেখাটা হলো ‘আই লাভ ইউ’। এমন এক যুবতীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার তিস্তা নদীর চর থেকে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, তার হাতে মেহেদী রাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। নিহতের দুই হাত পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরা ছিল। তার মুখমণ্ডলও ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে পরিচয় মুছে দিতে এসিড অথবা কোনো দাহ্য কোনোকিছু দিয়ে তার মুখ ঝলসে দেয়া হয়েছে। উজান থেকে মরদেহটি ভেসে এসেছে বলেও ধারণা করছেন স্থানীয়রা।

আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তার চরে এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে। তবে ওই যুবতির নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করেন তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠায় আদিতমারী থানা পুলিশ।

তিনি আরও জানান, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসাথে তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন