,

পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক নলকূপ

news-image

জেলা প্রতিনিধি : সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ফেনীর পরশুরামে পাঁচ শতাধিক গভীর-অগভীর নলকূপ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত নলকূপ, ওয়াশ ব্লক মেরামত, অস্থায়ী ল্যাট্রিন স্থাপনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে আবেদন পাঠিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ ইউনিয়ন ও পরশুরাম পৌরসভায় গভীর ও অগভীর নলকূপ রয়েছে তিন হাজার ১৮টি। এরমধ্যে গভীর নলকূপ এক হাজার ২৪৩টি, অগভীর নলকূপ এক হাজার ২৬০টি, সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ ৪০৮টি, রিংওয়েল ১১টি ও তারা গভীর নলকূপ ১৬১টি। এসব নলকূপের মধ্যে ২০২৩ সাল পর্যন্ত গভীর নলকূপ ৬৫টি, অগভীর নলকূপ ৯৪ টি ও পাঁচটি রিংওয়েল নষ্ট অবস্থায় ছিল। গত ২০ আগস্টে শুরু হওয়া বন্যায় পরশুরামের ৫০ গ্রাম প্লাবিত হয়। বন্যার পানি বিভিন্ন গ্রামে এক সপ্তাহ ধরে স্থায়ী ছিল। ফলে গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের একমাত্র মাধ্যম গভীর ও অগভীর নলকূপে কাঁদামাটি ঢুকে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তথ্যানুযায়ী, এবারের বন্যার কারণে প্রায় ৬০০টি গভীর ও অগভীর নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় অধিকাংশ নলকূপে কাঁদামাটি ও ময়লা ঢুকে ব্লক হয়ে গেছে। কিছু নলকূপ থেকে পানি বের হলেও ময়লা ও বালু থাকায় এসব পানি পানযোগ্য নয়। এগুলো থেকে পানি উঠছে না। বন্যার পানি কমার পর ১০০ নলকূপ মেরামত করে পানি তোলার ব্যবস্থা করে দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস।

স্থানীয়দের অভিযোগ, পানি নেমে যাওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও অনেক নলকূপ মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড