বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় ইলিশের কেজি ৫ হাজার টাকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর দূর্গা পুজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি না করায় কলকাতা ও দিল্লিতে বেড়েছে ইলিশের দাম। কলকাতার বাজারে কেজিপ্রতি সাড়ে ৩ হাজার রুপিতে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার টাকা। দিল্লিতে দাম কিছুটা কম, সেখানকার বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার টাকার বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছবিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে। এখন চাহিদার কারণে দাম একটু বেশিই হয়েছে। উৎসব শেষ হলে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি।

আগে কলকাতা ও দিল্লিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হতো ১২০০ থেকে ১৫০০ রুপিতে। তবে বাংলাদেশ থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর সেখানে দাম এখন আকাশচুম্বী।

আমিতা মুখার্জি নামে কলকাতার এক বাসিন্দা বলেন, সাড়ে ৩ হাজার রুপি নিয়ে ইলিশ কিনেছেন। কারণ এই সময়টাতে বাড়ির সবাই ইলিশ খেতে চায়। কিন্তু দাম বেশি হওয়ায় তারা বিপাকে পড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত