বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া থানায় আটক হওয়া দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু ও একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুবসহ চারজনকে লক্ষ‍্য করে ডিম নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। এ সময় আটকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ধোবাউড়া থানা কম্পাউন্ডে এই ঘটনা ঘটে।

পুলিশ সদস্যরা ওই চারজনের মাথায় হেলমেট পরিয়ে ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সদস্যদের কাছে হস্থান্তর করেন। এ সময় পুলিশের কড়া বেষ্টনীর মধ‍্যেই তাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে ধোবাউড়া সীমান্তের দর্শা এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ চারজনকে আটক করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাদের ডিএমপির ডিবি টিমের কাছে হস্থান্তর করা হয়।

dhakapost

স্থানীয়রা জানান, একটি চক্রের সহায়তায় রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে করে ধোবাউড়া আসেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু। তাদের সঙ্গে ছিলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব।

প্রাইভেটকারটি ধোবাউড়ার গোয়াতলা বাজারে এলে ১০/১২জনের একটি দল তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাদের মারধর করে সঙ্গে থাকা টাকা, পাসপোর্ট ও ক্রেডিট কার্ড নিয়ে সীমান্তবর্তী দর্শা এলাকার একটি খোলা মাঠে ফেলে রেখে চলে যান। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা